সড়ক দুর্ঘটনার জেরে চলেই গেলেন ইমরুল কায়েসের বাবা

সড়ক দুর্ঘটনার জেরে চলেই গেলেন ইমরুল কায়েসের বাবা

শেষ পর্যন্ত চলেই গেলেন ইমরুল কায়েসের বাবা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (মেহেরপুর প্রতিনিধি ) :: যখন মৃত্যু এসে যায় তখন তার আর কেউ খণ্ডাতে পারে না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার কিছু নেই। ইমরুল কায়েসের বাবা গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কা জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) বছর বয়সে চলে গেলেন পরপারে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল কায়েসের মামাতো ভাই রনি।

গত ২৩ মার্চ দুপুরে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং একইদিনই হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান ইমরুল কায়েস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *