হজে এসে ১৩ বছর পর মায়ের দেখা পেলেন সিরীয় যুবক

হজে এসে ১৩ বছর পর মায়ের দেখা পেলেন সিরীয় যুবক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে দীর্ঘদিন পর মা এবং ভাইয়ের সাক্ষাৎ পেয়েছেন সিরিয়ার এক যুবক। গত মঙ্গলবার (১৩ জুন) সিরিয়া থেকে যুদ্ধাহত হজযাত্রীদের একটি কাফেলা মক্কায় পৌঁছালে এমন দৃশ্য দেখা যায়। খবর আল জাজিরা মুবাশ্বির।

জানা গেছে, আবু ইয়াসিন নামে ওই সিরীয় নাগরিক মক্কায় এসে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আগেই জানতে পেরেছিলেন সিরিয়া থেকে যুদ্ধাহত একটি কাফেলা হজ করতে মক্কায় আসছে। সেই কাফেলায় রয়েছেন তার মা ও ভাই আবু হামজা।

বেশ কিছুক্ষণ পর আবু ইয়াসিন ওই কাফেলায় তার মা ও ভাইকে খুঁজে পান। তারা অশ্রুসিক্ত নয়নে একে অপরকে জড়িয়ে ধরেন। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের মা-ও। সবমিলিয়ে অন্যরকম এক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে।

আবু ইয়াসিনের ভাই আবু হামজা পাঁচ বছর আগে রাশিয়ার হামলায় একটি পা হারিয়ে পঙ্গু হয়ে পড়েন। এ বছর তিনি সিরিয়ান হজ কমিটি ও আবু তুর্কি ক্যাম্পেইনের তত্ত্বাবধানে পবিত্র হজ পালন করতে মক্কায় আসেন।

২০১৩ সাল থেকে সিরীয় হজযাত্রীদের নিয়ে কাজ করছে সিরিয়ান হায়ার হজ কমিটি। সংস্থাটি সিরিয়ার জাতীয় জোট (এসএনসি) ও বিরোধী পক্ষের লোকসহ সব পক্ষের হজ করতে আগ্রহীদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে থাকে। সম্প্রতি সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ আবু তুর্কির অর্থায়নে ও তত্ত্বাবধানে শারীরিকভাবে আহত ও প্রতিবন্ধী ৫২২ জনের সিরীয় নাগরিকের হজ করার ব্যবস্থা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *