হতদরিদ্রের রোজার খাদ্যসামগ্রী দেবে হিন্দ জমিয়ত

হতদরিদ্রের রোজার খাদ্যসামগ্রী দেবে হিন্দ জমিয়ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিবছরের ন্যায় এবারও জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে ভারতের শতাধিক জেলায় হতদরিদ্র মুসলিম পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ত্রাণ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ মে সোমবার জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্র শাখার মুফতী মুহাম্মদ রওশন শাহ্ কাসেমী শুকরাটির তত্বাবধানে দারুল উলূম রাওনূরীতে ১৩৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ঘি, চা-পাতা, খেজুর, মশলাদি, বিভিন্ন ব্যবহারিক দ্রব্য বিনামূল্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে গ্রামের হতদরিদ্র দিনমজুর পরিবারগুলোর মাঝে রমজানে  কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর খেটে খাওয়া লোকেরা রমজানে রোজা রাখার দরুণ কাজ করতে পারে না। ফলে তাদের জীবিকানির্বাহ কঠিন হয়ে পড়ে। বিষয়টি লক্ষ করে বিগত কয়েকবছর যাবত জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্র শাখার মহাসচিব মাওলানা নাদিম সিদ্দিকীর সিদ্ধান্ত অনুযায়ী রমজান ও রমজান ছাড়া অন্যান্য মাসেও হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুর পরিবারের মাঝে এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। যাতে করে দরিদ্র পরিবারগুলোর রোজার কষ্ট লাঘব হয় এবং সাচ্ছন্দে রোজা রাখতে পারে।

এরই ধারাবাহিকতায় সোমবার জমিয়তে উলামায়ে হিন্দ উদরবাহ মহারাষ্ট্র শাখার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উল্লেখযোগ্যদের মধ্যে জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্র শাখার সেক্রেটারি জেনারেল মুফতী রওশন কাসেমী, ডাঃ প্রশান্ত ওগাতে মূর্তজা, হাফেজ সাজিদ, হাফেজ উসমান ও দারুল উলূম রাওনূরীর উস্তাদগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ জমিয়তে উলামা হিন্দের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, হতদরিদ্র দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করার এ মহৎ উদ্যোগের মাধ্যমে জমিয়ত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ত্রাণ গ্রহণকারীরাও জমিয়তের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। জমিয়তকে আন্তরিক ধন্যবাদ জানান।

গ্রন্থনা : আহমাদ কাশফী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *