হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে।

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রণালি দিয়ে যেকোনো দেশের জাহাজ চলাচলে ইরান বাধা দেবে না। তবে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজগুলোকেই নিতে হবে।

তবে একই সঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ইরানের এই মুখপাত্র জানান, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

Related Articles