হাইকোর্টে আবারও খালেদা জিয়ার জামিনের আবেদন

হাইকোর্টে আবারও খালেদা জিয়ার জামিনের আবেদন

পাথেয় রিপোর্ট : কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন করা একটি মামলায় হাইকোর্টে আবারও জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২ অক্টোবর মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। একই বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলাটি করে পুলিশ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা জিয়া। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন চেয়ে হাইকোর্টে জামিন পান খালেদা জিয়া। হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে ১৬ মে রায় দেন আপিল বিভাগ। একই সঙ্গে পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল হাইকোর্টে ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *