পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাটহাজারী পৌর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ শতক সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ আগস্ট) সকালে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন।
তিনি জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর উপজেলার পৌরসভা বাসস্ট্যান্ডের সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। উদ্ধারকৃত জায়গা বাসস্ট্যান্ডের পরিবহন চলাচলের কাজে ব্যবহার হচ্ছিলো।
এর আগে গত জানুয়ারি মাসে দুই দফায় এই বাসস্ট্যান্ডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৩ শতক সরকারি জমি উন্মুক্ত করা হয়েছিল যার আনুমানিক মূল্য পৌনে চার কোটি টাকা।
উচ্ছেদ চলাকালে উচ্চ আদালতে মামলা হওয়ার কারণে কাজ বন্ধ ছিল। মামলা খারিজ হলে আবার উচ্ছেদ শুরু হয়ে আজ থেকে। পর্যায়ক্রমে দখলে থাকা সকল সরকারি জমি উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।


