হাসপাতালে ক‌বি আল মাহমু‌দ

হাসপাতালে ক‌বি আল মাহমু‌দ

পাথেয় রিপোর্ট : অসুস্থ বাংলাদেশের অন্যতম প্রধান ক‌বি আল মাহমু‌দ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

আল মাহমুদের সহকারী আবিদ আজম শনিবার রাতে দেশ রূপান্তরকে জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবার কা‌ছে তার জন্য দোয়া প্রার্থনা করা হ‌চ্ছে।

নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

আবিদ আজম আরো বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে তার। যার জন্য আইসিউতে নেওয়া হতে পারে। আল মাহমুদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন।

এর আগে গত বছরের জানুয়ারিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ বছরের এ কবি।

আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মীর আবদুর রব, মা রওশন আরা মীর। স্ত্রী মরহুমা সৈয়দা নাদিরা বেগম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *