পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
গত ৭ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হন। এতদিন তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব সাজাহান সরকার।
তিনি প্রচণ্ড জ্বর, কাশি, পেটের পীড়া ও অরুচিতে ভুগছেন বলে জানা গেছে।
/এএ


