হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আচমকা অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বুকে ব্যথা অনুভব হলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রিজভীর ব্যক্তিগত সহকারী তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

তুষার জানান, আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃত নাটক নির্মাণের প্রতিবাদে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রিজভী। এরপর অসুস্থতা বোধ করলে তাকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়।

পরে বুকে ব্যথা অনুভব হলে রিজভীকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে তিনি ডা. সৌরভ উজজামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তুষার।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *