হাসপাতালে হেফাজতের আমির

হাসপাতালে হেফাজতের আমির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার (২৪ অক্টোবর) গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে তিনি জানান, হেফজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। পাশাপাশি গত শনিবার সকালে তার জ্বর দেখা দেয়। রবিবার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। এরপর থেকে সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করছেন মুহিবুল্লাহ বাবুনগরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *