হিজাব পরার অপরাধে প্রতিযোগিতা থেকে বাদ!

হিজাব পরার অপরাধে প্রতিযোগিতা থেকে বাদ!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্ম স্বাধীনতা নিয়ে যত জোর শোরেগালই উঠুক না কেন ইসলাম বিদ্বেষী মনোভাবকে লালন ঠিকই করা হচ্ছে অনেক ক্ষেত্রে। এবার হিজাব পরার অপরাধে স্কুল ভলিবল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে এক শিক্ষার্থীকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেস অঙ্গরাজ্যের নাশভিলের ভেলর কলেজিয়েট একাডেমিতে নবম গ্রেডের শিক্ষার্থী নাজাহ আকিলকে বাদ দেওয়া হয় শুধুমাত্র হিজাব পরে থাকায়। খবর ইয়াহু নিউজের।

খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রেফারি এসে নাজাহ ও তার সহকারী কোচকে বলেন, শিক্ষার্থীর হিজাব ন্যাশনাল ফেডারেশন অব স্টেট স্কুল এসোসিয়েশন-এর নীতি লঙ্ঘন করছে। ন্যাশনাল বোর্ড দেশের মাধ্যমিক স্কুলে খেলার কিছু নির্দেশনা দেয়। নাজাহ হিজাব পরিধান করে খেলতে বিশেষ অনুমোদন লাগবে।

বিষয়টি জানা না ছিল না নাজাহ ও তার কোচের। সে ইতিপূর্বে হিজাব পরিধান করেই অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যোগাযোগের অভাব ও নিয়মের কঠোর প্রয়োগের ফলে নাজাহ কান্না করে বলেন, ‘আমি এ জন্য কাঁদছি না যে আমি কষ্ট পেয়েছি। বরং আমি কাঁদছি, কারণ আমি ক্রুদ্ধ। আমি এটাকে অন্যায় বলে মনে করি।’

আমেরিকার মুসলিম এডভাইজারি কাউন্সিলের নির্বাহী পরিচালক সাবিনা মহিউদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘একজন মুসলিম মেয়েকে কেন আলাদা নিয়ম অনুসরণ করতে হবে? এ নিয়মটি একজন ১৪ বছরের মেয়েকে বন্ধুদের সামনে অপমানের মতো।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *