হেফাজত জামায়াতের বি টিম : হানিফ

হেফাজত জামায়াতের বি টিম : হানিফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম জামাতে ইসলামের বি টিম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

হেফাজতে ইসলামসহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধিতাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে প্রতিরোধ করার কথাও বলেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ দরিদ্র তা নিয়ে যা বলেছেন, সে বিষয়টি আমাদের বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *