হেফাজত নেতাসহ কারাবন্দি আলেমদের মুক্তি দাবি

হেফাজত নেতাসহ কারাবন্দি আলেমদের মুক্তি দাবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীসহ কারাবন্দি আলেমদের মুক্তি দাবি করেছেন দেশের শীর্ষ আলেমরা। প্রয়াত শায়খুল হাদিসের সম্মান রক্ষার্থে সরকার কারাবন্দি আলেমদের মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

শুক্রবার রাজধানীর গুলিস্তানের কাজি বশির উদ্দিন মিলনায়তনে ‘শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় দেশের শীর্ষ আলেমরা এসব দাবি করেন।

সভার আয়োজন করে শাইখুল হাদীস পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আলোচনায় অংশ নেন হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুলাহ বাবুনগরী (প্রতিনিধির মাধ্যমে), মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর; সিলেট দরগাহ মাদ্রাসার মুহতামিম আল্লামা মহিব্বুল হক গাছবাড়ী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাইল নুরপুরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী, পটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক মাওলানা যাইনুল আবেদীন, জমিয়ত নেতা মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার মুহতামিম আল্লামা আবুল কালাম, বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসান কাসেমী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি মাওলানা এনামুল হক, উজানী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মাওলানা মুফতি মাহবুবুল্লাহ, হাইআতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী, মানিকগঞ্জের পীর মাওলানা সাঈদ নূর, চরমোনাই পীরের প্রতিনিধি মাওলানা ইমতিয়াজ আলম ও বিশিষ্ট লেখক মাওলানা লিয়াকত আলী প্রমুখ।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ‘শাইখুল হাদিস বলতে বাংলাদেশে একমাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-কেই বোঝায়। হজরতের জীবনের খেদমতের জন্য যেন আল্লাহ হজরতকে বেহেশত নসিব করে। বর্তমান পরিস্থিতিতে হজরতের মতো মানুষের প্রয়োজন হচ্ছে। আমরা যদি এক হতে পারি তাহলে কোনো বাধাই আমাদের বাধা হতে পারে না। আসুন আমরা এক হই।’

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুলাহ বাবুনগরীর দেওয়া লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার শিক্ষক মুফতি মুহাম্মাদ ইকবাল। লিখিত বক্তব্যে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ঈমানী আন্দোলনে শাইখুল হাদীস রহ. কোনো ভয়ভীতি, মামলা-হামলার তোয়াক্কা করেননি। পাহাড়সম দৃঢ়তা নিয়ে রাজপথে ভূমিকা রেখেছেন। এজন্য অনেক কুরবানি তাকে পেশ করতে হয়েছে। তিনি বার বার কারাবরণ করেছেন, কিন্তু ঈমানী আন্দোলন থেকে একচুল পিছপা হননি।

আলেম সমাজকে সতর্ক হতে হবে উল্লেখ করে সভায় বক্তারা বলেন, আমরা ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক নিয়ন্ত্রিত হয়ে পড়েছি। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। কেউ আমাদের সমাধান দেবে না। বুর্জুয়া শক্তির আশ্রয়-প্রশ্রয়ে গিয়ে সমাধান পাওয়া যাবে না। বড়জোর তারা নিজেদের মতলবকে প্রাধান্য দিয়ে সমাধান চাপিয়ে দেবে। আমরা ইসলামপন্থীরা যদি এক হই, তাহলে আমাদের দেশের আপামর মানুষ স্বাগত জানাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *