হেফাজতে ইসলামের নায়েবে আমির কারাগারে

হেফাজতে ইসলামের নায়েবে আমির কারাগারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আবদুল কাদেরকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *