হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মাওলানা নুরুল ইসলামের ছেলে মাওলানা মোর্শেদ বিন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার মাওলানা মোর্শেদ বিন নূর বলেন, দুইদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ১টার দিকে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

তিনি বলেন, শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

মোর্শেদ বিন নূর আরও বলেন, বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঢাকাতেই তার দাফন সম্পন্ন হবে। এরই মধ্যে জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ২৬ ডিসেম্বর মাওলানা নুরুল ইসলাম জিহাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *