হেফাজতের সহিংসতায় জামায়াত নেতা গ্রেফতার

হেফাজতের সহিংসতায় জামায়াত নেতা গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (১৩ এপ্রিল) মধ্যরাতে জামায়াত ইসলামীর নারায়ণগঞ্জ জেলার রোকন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকিকে (৭১) নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি দল হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা জামায়েতের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের রোকন আব্দুল্লাহ আল বাকিকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় তিন হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়।

এরমধ্যে র‌্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ছয়টি ও ক্ষতিগ্রস্ত গাড়ির দুই মালিক বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *