হেফাজতের ৫০ নেতাকর্মীর তথ্য চেয়েছে দুদক

হেফাজতের ৫০ নেতাকর্মীর তথ্য চেয়েছে দুদক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরীসহ ৫০ নেতাকর্মীর দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইমিগ্রেশনের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৯ জুন) দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেন, কোনো কাগজপত্র ছাড়া জিজ্ঞাসাবাদ করা যায় না। তাই তথ্যের জন্য আমাদের যে জায়গাগুলোতে যোগাযোগ করা দরকার সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তবে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইমিগ্রেশনের কাছে তথ্য চেয়েছি। ভূমি মন্ত্রণালয়ের কাছেও হেফাজত নেতাদের জমিজমার হিসাব চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তকালীন সময়ে কর্মকর্তাদের স্বাধীনতা দেয়া আছে, চাইলে তারা জিজ্ঞাসাবাদও করতে পারেন।

সম্পদের তথ্য চাওয়া হেফাজত নেতাদের মধ্যে রয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির প্রধান জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের ও মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির, জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমীসহ আরও অনেকে।

দুদকে সম্প্রতি অভিযোগ আসে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সম্পদের বিষয়ে। এর আগে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ তুলে বাবুনগরী, মামুনুল হকসহ হেফাজতের অর্ধশত নেতার বিরুদ্ধে সম্পদ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করে দুদক।

দুদকের পরিচালক আকতার হোসেন আজাদের নেতৃত্বে ওই কমিটির অপর সদস্যরা হলেন, উপপরিচালক জাহাঙ্গীর আলম, নূরুল হুদা, সহকারি পরিচালক মামুনুর রশীদ চৌধূরী, সাইদুজ্জামান এবং উপসহকারী পরিচালক শহীদুর রহমান। তদারকি কর্মকর্তা হিসবে রয়েছে দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব খাঁন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *