১ কোটি ৩১ লাখ ডোজ টিকা দেওয়া সম্পন্ন

১ কোটি ৩১ লাখ ডোজ টিকা দেওয়া সম্পন্ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৪৬১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৩৯ হাজার ৩৮৬ জন।

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৬২৭ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়,আজ কোভিশিল্ডের কোনও ডোজ দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২০ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৭৪ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫১ হাজার ৭১৯ ডোজ।

এছাড়া ২২ লাখ ৮৭ হাজার ৯৪২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৪৮ হাজার ১০৬ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৯ হাজার ৮৩৬ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৮১ ডোজ, আর আজকে দেওয়া হয়েছে ৭২ হাজার ৫৪২ ডোজ।

আর এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *