১০ মাসে ৯ বছরের শিশুর মুখস্থ কোরআন

১০ মাসে ৯ বছরের শিশুর মুখস্থ কোরআন

১০ মাসে ৯ বছরের শিশুর মুখস্থ কোরআন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র কোরআনুম মাজিদ আল্লাহর অপার এক দান। যার হয় না তার নব্বইয়ে হয় না বলে একটা কথা। কিন্তু নয় বছরের শিশু বিস্ময়করভাবে পবিত্র কালামে পাক মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করে দিয়েছে। রাজধানীর লালমাটিয়ার হুইটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড টু শ্রেণির ছাত্রী ৯ বছরের জান্নাতুল ফিরদাউস এমন কৃতিত্ব দেখিয়েছে। মাত্র ১০ মাসে কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। লকডাউনের অবসরেই অর্ধেকের বেশি কোরআন মুখস্থ করেছে সে।

জান্নাতুল ফিরদাউস সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামের কামাল পাশার মেয়ে। তার বাবা একজন গণমাধ্যমকর্মী। তিনি বৈশাখী টেলিভিশনে কর্মরত।

কামাল পাশা জানান, ইংরেজি মিডিয়াম স্কুলে বিনা মূল্যে বিদেশি ভাষা শেখানোর সুযোগ রয়েছে। তাই সুযোগটা নিতে মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলে সে। জান্নাতুল ভবিষ্যতে আর্কিটেক্ট হতে চায়। পাশাপাশি এ দেশের নারীদের কোরআনের হাফেজ হতে সহযোগিতা করার স্বপ্ন দেখে সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *