১৩ এপ্রিল কাজী মুতাসিমবিল্লাহ স্মারক প্রকাশনা প্রস্তুতিসভা

১৩ এপ্রিল কাজী মুতাসিমবিল্লাহ স্মারক প্রকাশনা প্রস্তুতিসভা

শফিকুল ইসলাম  ● আগামী ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ্ র.’ স্মারক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে জামিয়া শারইয়্যাহ মালিবাগে এক দোয়া ও স্মারক প্রকাশ প্রস্তুতি মজলিস অনুষ্ঠিত হবে| উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে দাওয়াত করা হলো|

মালিবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ বলেন, আল্লাহর মেহেরবানীতে স্মারকের কাজ অনেকটাই শেষের পথে। খুব শিগগিরই স্মারক আলোরমুখ দেখবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সুদীর্ঘকাল ধরে দায়িত্বপালনরত মুহতামিম এবং এ দেশের ইসলাম ও ইলমী জগতে প্রখ্যাত প্রাণপুরুষ হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ। পবিত্র রমজানের ষষ্ঠ দিনে গত ২০১৪ সালের ১৫ জুলাই সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন।

অনেকদিন অসুস্থ থাকার পর এ দিন সন্ধ্যা ছয়টা পয়তাল্লিশ মিনিটে হযরতের মৃত্যুসংবাদ দেশ ও বিশ্বময় ছড়িয়ে থাকা তার অসংখ্য ছাত্র-শিষ্য-শাগরেদ এবং ভক্তদেরকে শোকাহত করেছে। তার মৃত্যুতে বাংলার ইলমী আকাশ থেকে আরেকটি প্রতিভাবান ও কর্মমুখর নক্ষত্র হারিয়ে যায়।

১৯৩৩ সালের ১৫ই জুন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন গোপালপুর গ্রামে তৎকালের বিখ্যাত কাজী পরিবারে তার জন্ম। গ্রামের প্রাইমারী স্কুল থেকে পড়াশোনা শুরু করে ধাপে ধাপে তিনি যশোরের মনিরামপুর থানার লাউড়ী আলিয়া মাদরাসা থেকে ফাজিল শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেন। ১৯৫৩ সালের পর তিনি পাক-ভারত উপমহাদেশের হাদীস জগতে প্রখ্যাত আলেম ও বুযুর্গ হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানীর সান্নিধ্যে নিজেকে সমর্পিত করেন এবং ভারতের দেওবন্দ মাদরাসা থেকে উচ্চতর বিষয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ছুটে আসেন। আমৃত্যু মাদানিয়াতের উপর তিনি অটল ছিলেন।

২০১৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটায় খিলগাঁও বালুর মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। ওসিয়ত অনুযায়ী ময়মনসিংহের প্রখ্যাত বুযুর্গ হযরত আব্দুর রহমান হাফেজ্জী তার জানাযায় ইমামতি করেন। রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *