পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে এখনও করোনার প্রকোপ কাটেনি। তবে তার জন্য আর স্কুল বন্ধ রাখতে নারাজ ভারতের পাঞ্জাব রাজ্য সরকার। তাই কোভিড সতর্কতা মেনেই ২ আগস্ট (সোমবার) থেকে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য পঠনপাঠন চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১০ আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যে শনিবার (৩১ জুলাই) পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সব স্কুল চালু করার নির্দেশ দেওয়া হলো। তবে পঠনপাঠন চালু হলেও, স্কুলে কোভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।
পঞ্জাবে ৫ লাখ ৯৯ হাজার ২০৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু ১৬ হাজার ২৯২ জনের। গতদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ নিম্নমুখী হওয়াতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।


