২ কোটি টাকার ভারতীয় গরু-মহিষসহ আটক ১

২ কোটি টাকার ভারতীয় গরু-মহিষসহ আটক ১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট সীমান্তে চোরাইপণ্য ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বিজিবির সদস্যরা। গত বুধবার সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে চোরাকারবারিরা এ হামলা চালায়। এ সময় এক বিজিবি সদস্য আহত হন।

পরবর্তীতে বুধবার রাত ৩টায় র‌্যাব, পুলিশ ও বিজিবি সাঁড়াশি অভিযান চালিয়ে হামলাকারী এক চোরাকারবারিকে আটক করে। আটককৃত আসামির নাম আরমান আলী (২৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। গতকাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়। অভিযানকালে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এতে বিজিবির এক সদস্য আহত হন। আটককৃত মহিষ ও গরুর মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।

লে. কর্নেল নাজমুল হক জানান, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

Related Articles