পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কমিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সরকার। চলতি বছরের সংশোধিত এডিপির তুলনায় এটি ১৪ হাজার কোটি এবং মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম।
এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত—৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা, যা মোট বাজেটের ২৫.৬৪ শতাংশ। স্থানীয় সরকার বিভাগ পেয়েছে ৩৬ হাজার ৯৮ কোটি টাকা। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়নসহ পাঁচটি খাতে মোট বরাদ্দের প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১ লাখ ৬০ হাজার ৮৪৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেটের অর্থায়নের উৎস:
- সরকারি তহবিল: ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা
- বৈদেশিক সহায়তা: ৮৬ হাজার কোটি টাকা
- সংস্থার নিজস্ব অর্থায়নসহ মোট বাজেট দাঁড়ায়: ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা
বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ৫ খাত:
- পরিবহন ও যোগাযোগ: ৫৮,৯৭৩ কোটি টাকা (২৫.৬৪%)
- বিদ্যুৎ ও জ্বালানি: ৩২,৩৯২ কোটি টাকা (১৪.৮%)
- শিক্ষা: ২৮,৫৫৬ কোটি টাকা (১২.৪২%)
- গৃহায়ন ও কমিউনিটি সুবিধা: ২২,৭৭৬ কোটি টাকা (৯.৯০%)
- স্বাস্থ্য: ১৮,১৪৮ কোটি টাকা (৭.৮৯%)
বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগ:
- স্থানীয় সরকার বিভাগ: ৩৬,০৯৮ কোটি টাকা
- সড়ক পরিবহন বিভাগ: ৩২,৩২৯ কোটি টাকা
- বিদ্যুৎ বিভাগ: ২০,২৮৩ কোটি টাকা
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা: ১৩,৬২৫ কোটি টাকা
- বিজ্ঞান ও প্রযুক্তি: ১২,১৫৪ কোটি টাকা
- স্বাস্থ্যসেবা: ১১,৬১৭ কোটি টাকা
- প্রাথমিক ও গণশিক্ষা: ১১,৩৯৮ কোটি টাকা
- নৌপরিবহন: ৯,৩৮৭ কোটি টাকা
- পানিসম্পদ: ৮,৪৮৯ কোটি টাকা
- রেলপথ মন্ত্রণালয়: ৭,৭১৪ কোটি টাকা
প্রকল্পের সংখ্যা ও ধরন:
২০২৫-২৬ সালের এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১,১৪৩টি। এর মধ্যে:
- বিনিয়োগ প্রকল্প: ৯৬৯টি
- সমীক্ষা: ১৯টি
- কারিগরি সহায়তা: ৯৭টি
- নিজস্ব অর্থায়নের প্রকল্প: ৫৮টি
অতিরিক্তভাবে অনুমোদনহীন ৯৯০টি প্রকল্প তালিকায় রয়েছে। এর মধ্যে:
- সরকারি অর্থায়নে: ৭৫৪টি
- বৈদেশিক ঋণে নির্ভরশীল: ২০০টি
- স্বায়ত্তশাসিত সংস্থার প্রকল্প: ৩৬টি
- পিপিপি প্রকল্প: ৭৯টি
- জলবায়ু ট্রাস্টের প্রকল্প: ২২৮টি


