২৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত

২৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে।

রবিবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৯৫%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯৫%।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *