৩১ মার্চ পর্যন্ত সকল কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

৩১ মার্চ পর্যন্ত সকল কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারন করায় ৩১ মার্চ পর্যন্ত সকল দেশের সকল কওমি মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে সমন্বিত কওমী শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় আজ ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সকল কওমী মাদ্রাসা বন্ধ ঘোষণা করছে।

শিক্ষার্থীরা অবিলম্বে নিজ নিজ ঘরে ফিরে যাবে এবং পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশোনা অব্যাহত রাখবে। আগামী ২১ মার্চ ২০২০ আল হাইয়াতুল উলইয়ার স্থায়ী কমিটির স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইনশাল্লাহ।

এছাড়াও বিজ্ঞপ্তিতে মসজিদ মাদ্রসায় তওবা ইস্তেগফার দোআ কান্নাকাটির সাথে সতর্কতা সচেতনত অবলম্বন করার জোর তাগিদ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারসহ ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এর পরিপ্রেক্ষিতে সকল কওমী মাদরাসার ক্লাস বন্ধ থাকবে, শিক্ষার্থীরা পরীক্ষাপ্রস্তুতিমূলক পড়শোনা অব্যাহত রাখবে, পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ এমন সিদ্ধান্ত জানিয়ে ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার দুপুরে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে হওয়া গৃহীত সিদ্ধান্ত মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। মোট আক্রান্ত ১৭ জন। কোয়ারিন্টেনে আছে পাঁচ সহস্রাধিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *