৩২টি সোনার বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

৩২টি সোনার বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

৩২টি সোনার বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩২টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযান চালিয়ে যশোর থেকে এই সোনা উদ্ধার করা হয়। এই সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। রোববার বিকাল সাড়ে ৩টায় খুলনার র‌্যাব-৬-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তিনি জানান, উদ্ধার করা প্রত্যেকটি বিস্কুট বা বারে প্রায় ১০ ভরি করে সোনা রয়েছে। ৩২টি বিস্কুটে ৩১৯ ভরি সোনা রয়েছে। এ সোনা ২৪ ক্যারেটের।

গ্রেফতার দুজন হলো– সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. শামীম (৪০) এবং যশোরের শার্শা থানার দিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. হুমায়ুন কবীর (২৬)। র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাত ৩টার দিকে ঢাকা-যশোর মহাসড়কে যশোরের যুব উন্নয়ন অধিদফতরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। ভোর ৪টার দিকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস (ব-১৫-১৩১০) থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় বাস থেকে নেমে দুজনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব-৬-এর সদস্যরা তাদের আটক এবং দেহ তল্লাশি করেন। এ সময় তাদের হেফাজতে থাকা ৩২টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যা দুজনের কোমরের বেল্টের মাধ্যমে বিশেষ কায়দায় রাখা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *