পাথেয় রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্ধশত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা। ২৮ নভেম্বর বুধবার তাদের প্রায় সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম জানান, অর্ধশত নেতাকে মনোনয়ন দেয়া হলেও শেষপর্যন্ত কতজন তা দাখিল করেছেন সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী সিলেট-৬, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী মুন্সীগঞ্জ-১, এবং ঢাকা-১৭, যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচএম গোলাম রেজা সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫, এম এম শাহীন মৌলভীবাজার-২, ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ-১ আব্দুর রউফ মান্নান নওগাঁ ২ এবং মাজহারুল হক শাহ চৌধুরী চট্টগ্রাম-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া মনোনয়নপত্র জমা দেয়া অন্য প্রার্থীরা হলেন- এস এম খলিলুর রহমান সরকার ঠাকুরগাঁও-৫, মো. আশরাফুল ইসলাম-দিনাজপুর-৩, মোহাম্মদ জিয়াউর রহমান-দিনাজপুর-৪, ইঞ্জি. হারুন-অর-রশিদ তালুকদার-রংপুর-২, আবুল বাশার- কুড়িগ্রাম-২, মো. নজীবুল্লাহ মজনু মণ্ডল- বগুড়া-৪, মাহবুব আলী- বগুড়া-৫, মো. আব্দুল হান্নান- নওগাঁ-১, আব্দুর রউফ মান্নান- নওগাঁ-২, মো. মনিরুজ্জামান- রাজশাহী-৩, সরদার মোহাম্মদ সিরাজুল করিম- রাজশাহী-৪, মনজুর আলম হাসু- নাটোর-৩, মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী- পাবনা-৩।
মো. মারুফ হাসান (কাজল)- যশোর-৩, এম নাজিম উদ্দিন আল আজাদ- যশোর-৪, বেগ মাহাতাব উদ্দিন- বাগেরহাট-২, আলহাজ্ব মোশাররফ হোসেন- বাগেরহাট-৩, মোল্লা মুজিবর রহমান- খুলনা-৩, এইচ এম গোলাম রেজা- সাতক্ষীরা-৪, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান- বরগুনা-২, সরদার শামস আল-মামুন- বরিশাল-১, মো. এনায়েত কবির- বরিশাল-৩, মো. মাসুম বিল্লাহ- জামালপুর-৩, মুনিরুল ইসলাম- টাঙ্গাইল-২, মনজুর রাশেদ- টাঙ্গাইল-৬।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ- কিশোরগঞ্জ-১, মো. জালাল উদ্দিন- ঢাকা-১, মো. কবির হোসেন- ঢাকা-৪, ওবায়দুর রহমান মৃধা- ঢাকা-৫, দিলীপ কুমার দাশগুপ্ত- ঢাকা-৬, আগা শামস্ মেহেদী কাজী- ঢাকা-৮, মো. মাহবুবুর রহমান- ঢাকা-১৩, মোহাম্মদ আসাদুজ্জামান- ঢাকা-১৪, এইচ এম গোলাম রেজা- ঢাকা-১৫, আইনুল হক- ঢাকা-১৯, এ্যাড. মো. দেলোয়ার হোসেন খান- নরসিংদী-২, সৈয়দ আহমদুল হক- হবিগঞ্জ-৩। তানভীর মনিরুল ইসলাম- ব্রাহ্মণবাড়িয়া-৫।
সফিকুর রহমান- ব্রাহ্মণবাড়িয়া-৬, ব্যারিস্টার ওমর ফারুক- নোয়াখালী-১, মেজর (অব.) আবদুল মান্নান- লক্ষীপুর-৪, মাজহারুল হক শাহ চৌধুরী- চট্টগ্রাম-২, নূরুল আমিন- চট্টগ্রাম-১৫, মেজর (অব.) শাহেদ সরওয়ার- কক্সবাজার-২।


