৬ মার্চ নুরের চালা জামিআ আশরাফিয়ায় খতমে বুখারী

৬ মার্চ নুরের চালা জামিআ আশরাফিয়ায় খতমে বুখারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ০৬ মার্চ শনিবার রাজধানীর জামিয়া আশরাফিয়া নুরের চালা মাদ্রাসায় পবিত্র খতমে বুখারী অনুষ্ঠিত হবে।

এতে বুখারী শরীফের শেষ দারস প্রদান করবেন দেশের বর্ষীয়ান আলেম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা ও চল্লিশবছর যাবৎ পবিত্র বুখারী শরীফের দারস প্রদানকারী শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

সোমবার (০১ মার্চ) জামিয়া আশরাফিয়া নুরের চালা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলীম ফরিদী এ তথ্য জানান।

খতমে বুখারী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে মাওলানা আব্দুল আলীম ফরিদী বলেন, মহান আল্লাহর অশেষ করুণায় ঢাকার প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া নুরের চালা এর উদ্যোগে ১৪৪১-৪২ হিজরি মুতাবিক ২০২০-২১ শিক্ষাবর্ষের খতমে বুখারী-শিক্ষাসমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আগামী ০৬ মার্চ শনিবার বিকাল ০৩টা থেকে মাদ্রাসায় দ্বীনি মাহফিল আয়োজিত হবে ইনশাআল্লাহ।

এছাড়াও জামিয়া আশরাফিয়ার এ খতমে বুখারীতে দেশবরেণ্য আরও বহু উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলীম ফরিদী।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *