পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অন্তত সাড়ে ছয়শ’ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমালো কাতার সরকার। মঙ্গলবার (০৬ এপ্রিল) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় মূল্যছাড় দেয়া পণ্যের একটি তালিকা প্রকাশ করে।
রমজানে মুসলিমদের রোজা পালনের সুবিধার্থে গত নয় বছর যাবৎ মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করে আসছে দেশটি। সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করতে এগিয়ে এসছেন সেখানকার বড় বড় সব শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
কাতার সরকারের ঘোষণা অনুসারে গত মঙ্গলবার (৩০ মার্চ) থেকেই কার্যকর হয়েছে মূল্যছাড়ের এই নির্দেশনা, যা চালু থাকবে রমজানের শেষ দিন পর্যন্ত।
সরকারি নির্দেশনা মোতাবেক আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং রোজার সময় চাহিদা বেড়ে যায় এ ধরনের পণ্যগুলোর দাম কমানো হয়েছে।


