৯ মাসে হাফেজ হল ১২ বছরের শিশু জুবায়ের

৯ মাসে হাফেজ হল ১২ বছরের শিশু জুবায়ের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৯ মাসের অধ্যয়নে কোরআনে হাফেজ হয়েছে ১২ বছরের শিশু জুবায়ের আহমেদ আকাশ। সে রাজধানীর মানিকনগর ওয়াসা রোডের জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন মাদ্রাসার শিক্ষার্থী।

তার কৃতিত্বের পেছনে মাদ্রাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমেদ, শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম ও তার মা হাফেজ সুমাইয়া আক্তার জেনির অবদান স্মরণযোগ্য। ২০১৯ সালের অক্টোবর মাসে পবিত্র কোরআন হেফজ শুরু করে জুবায়ের।

এর মধ্যে ২০২০ সালের মার্চ করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর সে নিজ বাসায় চলে যায়। সেখানে অবস্থানকালে মুঠোফোনে শিক্ষকদের দিকনির্দেশনা নিয়ে অধ্যয়ন অব্যাহত রাখে। এ সময় হাফেজ মা তাকে পড়াশোনায় সাহায্য করেছেন। ৫ জুন সে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করতে সক্ষম হয়। শিক্ষকরা বলেছেন- জুবায়ের খুবই ভদ্র ও স্বভাব মার্জিত।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *