অগ্নিকাণ্ডে কমলনগরে ১৫ লাখ টাকার ক্ষতি

অগ্নিকাণ্ডে কমলনগরে ১৫ লাখ টাকার ক্ষতি

পাথেয় রিপোর্ট : লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। এতে মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীদের দাবি।

স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহাম্মেদ রতন জানান, রাত তিনটার দিকে বাজারের বাবুল মিয়ার পোলট্টি মুরগির দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিএনজিচালিত দু’টি অটোরিক্সাসহ সফিকুর রহমানের গ্যারেজ, ইউছুফ মিয়ার ফার্নিচারের দোকান ও বাবুল মিয়ার পোলট্টি মুরগির দোকানসহ চারটি দোকানঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা দাবি করছেন।

কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *