অ্যামোনিয়া গ্রহণের অভিযোগ রাশিয়ান ফুটবলারদের বিরুদ্ধে

অ্যামোনিয়া গ্রহণের অভিযোগ রাশিয়ান ফুটবলারদের বিরুদ্ধে

পাথেয় ডেস্ক : শেষ ষোলোর ম্যাচে রাশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় স্পেনের। সেই ম্যাচে রাশিয়ার ফুটবলাররা অ্যামোনিয়া গ্রহণ করেছিলেন বলে দাবি করেছে কয়েকটি জার্মান সংবাদমাধ্যম।

অ্যামোনিয়া গ্রহণ নিষিদ্ধ মাদকের তালিকায় নেই, তবে এটি গ্রহণে শারীরিক সুবিধা পাওয়া যায়। অ্যামোনিয়া শ্বাস-প্রশ্বাস চাঙ্গা রাখে এবং রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখে।

জার্মান পত্রিকা বিল্ডের কাছে এ বিষয়ের একজন বিশেষজ্ঞ ফ্রিৎজ সোর্জেল বলেন, আমার মতে, এটা ডোপিং।

বিল্ড-এর আরেক সংবাদে দাবি করা হয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সময়ও রাশিয়ান ফুটবলারদের বারবার ‘নাক ঘষতে’ দেখা গেছে।

সাদ্দেউৎসসে জেউতাং নামের আরেক সংবাদমাধ্যম দাবি করেছে, স্পেন ও রাশিয়ার নকআউট পর্বের ম্যাচের সময় একজন রাশিয়ান ফুটবলারের অ্যামোনিয়া গ্রহণের কথা স্বীকার করেছেন রাশিয়ান ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র। ওই ফুটবলার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। মাঠে নামার আগে সুতার তৈরি অ্যামোনিয়াভর্তি বল হাতে নিয়ে শুকছিলেন তিনি।

ওই পত্রিকার অভিযোগ, রাশিয়ান ফুটবল ফেডারেশনের আচরণ এমন যে, অ্যামোনিয়া গ্রহণ আর গোসলের সময় শ্যাম্পু ব্যবহার সমান কথা।

রাশিয়ান অ্যাথলেটদের বিরুদ্ধে শক্তিবর্ধক মাদক সেবনের অভিযোগ নতুন নয়। এর আগে অলিম্পিকেও তাদের অ্যাথলেটরা এ কারণে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালের সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৫ জন পদকজয়ী অ্যাথলেটই রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় ডোপ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *