আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম

আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ মো: রুহুল কুদ্দুস বৃহস্পতিবার বাসস’কে এ তথ্য জানান।তিনি বলেন, আগামী ৭২ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটে এবং শুক্রবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৯ মিনিটে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর-প্রদেশ,বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *