আজ ইকরা ঝিল মসজিদে মাসিক শবগুজারী

আজ ইকরা ঝিল মসজিদে মাসিক শবগুজারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নগরীর যান্ত্রিক কোলাহল থেকে দূরে, এক আধ্যাত্মিক প্রশান্তির আবহে আজ (২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) বাদ মাগরিব অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ইসলাহী মাহফিল ‘শবগুজারী’। আওলাদে রাসূল, সাইয়্যেদ আসআদ মাদানী (রহ.)-এর খলিফা ও শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের (দা.বা.) আহ্বানে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়াস্থ ইকরা ঝিল মসজিদে এই রুহানি জলসার আয়োজন করা হয়েছে।

তিন দশক ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী মাহফিলে প্রতি মাসের শেষ সপ্তাহের মতো এবারও সমবেত হবেন দেশবরেণ্য আলেম ও আত্মশুদ্ধি প্রত্যাশী আল্লাহর বান্দারা।
আল্লামা মাসঊদের সরাসরি তত্ত্বাবধানে এশার পর ইসলাহী বয়ান, জিকির, দরুদ শরীফের বিশেষ আমল এবং শেষ রাতে কিয়ামুল লাইলের মাধ্যমে আত্মশুদ্ধির এ পথচলা পরিচালিত হয়। অনুষ্ঠানে অসংখ্য মানুষ আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন (বায়‘আত) করে নিজেদের জীবনকে আলোকিত করার সুযোগ পান।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মুফতী আব্দুর রহিম কাসেমী বলেন, “শবগুজারী হলো কলবের ময়লা দূর করে ঈমানি নুর অর্জনের এক বিরল সুযোগ।” তিনি ধর্মপ্রাণ মুসলমানদের এই বরকতময় মজলিসে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

Related Articles