আজ থেকে কমবে দিনের তাপমাত্রা

আজ থেকে কমবে দিনের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেশ কিছু দিন ধরে রাতের তাপমাত্রা কমছে। সেই অনুপাতে দিনের তাপমাত্রা কমছে না। দেখা যাচ্ছে, রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমলেও দিনে ফের বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে রবিবার থেকে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরের শেষদিকে আমাদের দেশে সাধারণত শীতের তীব্রতা থাকে। ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমবে। আর ডিসেম্বরের শেষদিকে দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ছিল ৯.৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০.৫ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *