আজ যেসব এলাকায় নেই গ্যাস

আজ যেসব এলাকায় নেই গ্যাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রোববার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গ্যাস বন্ধ থাকার তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- এস এম মালেক রোড, টানবাজার ও নারায়ণগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *