আদালতের সিন্ধান্তে ভাস্কর্য অপসারণ : কাদের

আদালতের সিন্ধান্তে ভাস্কর্য অপসারণ : কাদের

গাজীপুর প্রতিনিধি ● সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণের বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য অপসারণের  এখতিয়ার সরকারের নেই, এটি সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। ভাস্কর্য অপসারণ সরকারের বিষয় নয়, এটা একেবারে কোর্টের এখতিয়ার।

মন্ত্রী বলেন, বিএনপি আমলের চাইতে অনেকগুণ ভালো গণতন্ত্র এখন বাংলাদেশে আছে। শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ণ কর্মকা-ে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তারা বেপরোয়া হয়ে ওঠছে। আচার-আচরণ ও কথাবার্তায় বেপরোয়া। তার প্রমাণ তারা এখন মফস্বলে কোনো মিটিং করতে গেলে তারা নিজেরা নিজেদের ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। তারা লাঠিসোটা নিয়ে একে অন্যকে আক্রমণ করছে।

মন্ত্রী বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ কমাতে সড়কে ভাসমান দোকান পাট ও দখল উচ্ছেদ করতে হবে। এজন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *