আদ-দাওয়ার ত্রাণ বিতরণ : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

আদ-দাওয়ার ত্রাণ বিতরণ : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

আদ-দাওয়ার ত্রাণ বিতরণ : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

সাজ্জাদ শরিফ (ময়মনসিংহ থেকে) :: একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা। করোনা রেশ কাটেনি। এখনো মানুষ নানা উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে দিন শুরু করে। কর্মক্ষেত্রে যায় ঝুঁকি নিয়ে । এরই মাঝে টানা বৃষ্টি আর প্রতিবেশি দেশে খোলা বাধের কারণে বন্যার ভ্রূকুটি দেখেছে এদেশের মানুষ। বেশ কিছুদিন বিপদ সীমার উপর দিয়ে পানি বয়ে যাওয়ায় তলিয়ে গেছে উত্তরবঙ্গসহ দেশের নানা প্রান্ত।

এমনই এক কঠিন ক্রান্তিকালে কিছু মানুষের মানবিকতার অকৃত্রিম দায়িত্ববোধের প্রতিদিন খবরের কাগজ কিংবা সামাজি যোগাযোগ মাধ্যমে চোখ আটকে যায় দেশের আনাচেকানাচে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণের খবার ও ছবিতে। আনন্দে মন ভরে ওঠে। সরকারের পাশাপাশি প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিও সংস্থা কিংবা ব্যক্তি উদ্যোগেও খাদ্যসামগ্রী বিতরিত হচ্ছে প্রতিদিন। এরইমধ্যে বানভাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ‘আদ-দাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার ময়মনসিংহ চরজেলখানা থেকে বিদ্যাগঞ্জ পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে কাজ করে একদল স্বেচ্ছাসেবী। আদ দাওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আরবি মুফতি মুহিউদ্দীন ফারুকীর সহায়তায় এ ত্রাণ বিতরণ করা হয়। আদ-দাওয়া ফাউন্ডেশন থেকে বিতরিত ত্রাণ সামগ্রীর মাঝে ছিলো তিন কেজি চাল, এককেজি ডাল, এককেজি আলু, এককেজি সোয়াবিন তেল, এককেজি লবণ ও এক কেজি মুসুরীর ডাল। শিশুদের জন্যও ছোটো ছোটো গিফট বক্সের আয়োজন ছিলো। এ বক্সে ছিলো হরেকরকম চকলেট, একটি এ্যানার্জি বিস্কুট ও কলম । এ সময় উপস্থিত ছিলেন আলেম ও লেখক মাওলানা লাবীব আব্দুল্লাহ। ত্রাণ বিতরণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন শিকড়সাহিত্য মাহফিলের সাথী মুজীব রহমান। এ সময় ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন মাওলানা মুফতি আশরাফ আলম কাসেমী আন-নদভী, আবৃত্তিকার মুহাম্মদ যুবাইর আহমদ, বাচিকশিল্পী ও নবান্ন গ্রুপের চেয়ারম্যান হাসনাইন সাকিব, উপ-পরিচালক মাহফুজ আলম, দৃষ্টিকোণ সম্পাদক যুবাইর জিহাদ এবং লেকচার পাবলিকেশন্সের লেখক ও সম্পাদক সাজ্জাদ শরিফ।

আদ-দাওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মুহিউদ্দীন ফারুকী বলেন, মূলত মানবিক দৃষ্টিকোণ থেকেই বন্যা কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু বন্যা কবলিত মানুষের জন্যই আমাদের এ কার্যক্রম সীমাবদ্ধ নয়। বন্যার পাশাপাশি যেসব অঞ্চলে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে; আমরা তাদের পাশেও থাকার চেষ্টা করছি। তাই আমাদের কার্যক্রম শুধুই খাদ্য বিতরণের মাঝে সীমাবদ্ধ নয়; বরং যেখানে কৃষিপণ্য বা বীজ প্রয়োজন সেখানেও আমরা প্রয়োজনীয় সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাওলানা ফারুকী বলেন, আমাদের কার্যক্রম, শিক্ষা সেবা ও দাওয়াত এই ক্যাটাগরিতে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

আলেম ও লেখক মাওলানা লাবীব আব্দুল্লাহ বলেন, আমরা করোনা ও বন্যার মতো দুটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন । তাই ধৈর্যের মাধ্য এ সঙ্কট আমাদের মোকাবিলা করতে হবে। এ সঙ্কট চিরদিন থাকবে না। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে সবারই উচিত বিপন্ন মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। একইসঙ্গে মানবিক এই সহযোগিতা অসহায় মানুষের কাছে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছানোর আহবান জানান তিনি। এ সময় চলমান করোনা সঙ্কটের বিষয়টি সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। সারাদিন ত্রাণ বিতরণে যারা সম্পৃক্ত ছিলেন মাওলানা ফারুকী সবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No description available.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *