আরও বাড়বে বৃষ্টি

আরও বাড়বে বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লঘুচাপের প্রভাব কেটে যাওয়ার পর কয়েক দিন ধরে সারা দেশেই বৃষ্টিপাত কিছুটা কম ছিল। তবে আজ শনিবার থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে গতকাল শুধু পদ্মা নদীর পানি বেড়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি স্থিতিশীল আছে। মেঘনা অববাহিকার মনু-খোয়াই ছাড়া অন্যান্য নদীর পানি কমেছে। গতকাল সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে ৭১ মিলিমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *