আরও ১১০ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়

আরও ১১০ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়

পাথেয় রিপোর্ট : আরও ১১০টি বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। তৃতীয় দফায় এ হজ এজেন্সির তালিকা প্রকাশ করলো সরকারি মন্ত্রনালয়।

এর আগে ৯ ডিসেম্বর ৫৯৪টি ও ২৫ জানুয়ারি ২৮৫টি বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছিল ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে তিন দফায় ৯৮৯টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হলো। এসব এজেন্সি এ বছর হজ কার্যক্রম পরিচালনা করবে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব হজ এজেন্সি এ পর্যন্ত হালনাগাদের কাগজপত্র দাখিল করেনি, বিভিন্ন অভিযোগে শাস্তি কিংবা জরিমানাপ্রাপ্ত, হজে অনিয়ম করে সৌদি আরবে কালো তালিকাভুক্ত, মামলায় জড়িত এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে- সে সব এজেন্সির তালিকা দ্বিতীয় পর্যায়ে প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় তালিকায় প্রকাশিত কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ বা গুরুতর ত্রুটি পাওয়া গেলে ওই এজেন্সির নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ইতিপূর্বে দুইবারে প্রকাশিত তালিকা থেকে কিছু হজ এজেন্সির নাম বাদ দেওয়া হয়েছে।

২০১৯ সালে চাঁদ দেখা সাপেক্ষে ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও গতিশীল দ্বিতীয়বারের মতো হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

হজ ক্যালেন্ডারের হিসাবমতে ২০১৯ সালের হজ ফ্লাইট ৪ জুলাই শুরু হতে পারে, চলবে টানা একমাস। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৬ আগস্ট থেকে। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ধর্মপ্রাণ মানুষ হজপালনের সুযোগ পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *