আলজেরিয়ায় আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা

আলজেরিয়ায় আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজ রাখতে হবে আলজেরিয়ায়। এই রমজানে আলজেরিয়ায় রোজাদারদের গড়পড়তায় ১৬ ঘন্টা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টার এ তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টারের তথ্যানুয়ায়ী, প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘন্টা ৩০ মিনিট রোজা রাখতে হবে। পবিত্র এই মাসের শেষদিনে এটা পৌঁছবে ১৬ ঘন্টায়।

এদিকে, বাহরাইনের মুসলিমদের রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে। আর রমজানের শেষদিন তা হবে ১৫ ঘন্টা ১৫ মিনিট। দীর্ঘ সময়ের রোজার তালিকায় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান তৃতীয়। দেশটিতে রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট রোজা রাখতে হবে। এবং রমজানের শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ১২ মিনিট।

মিসরে রমজানের প্রথম দিন ১৫ ঘন্টা ৩ মিনিট রোজা রাখতে হবে। দেশটিতে শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ৪৩ মিনিট। ফিলিস্তিনে (১৫ ঘন্টা ৪ মিনিট/১৫ ঘন্টা ৪৬ মিনিট); ইরাকে(১৫ ঘন্টা ১৫ মিনিট/১৬ ঘন্টা ১ মিনিট); সিরিয়ায় (১৫ ঘন্টা ১৭ মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); লেবাননে (১৫ ঘন্টা ১৫মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); জর্ডানে ( ১৫ ঘন্টা ১২ মিনিট/১৫ ঘন্টা ৫৪ মিনিট)।

সূত্র : জিডিএন অনলাইন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *