আসছে অক্সফোর্ডের ২৯ লাখ ডোজ টিকা

আসছে অক্সফোর্ডের ২৯ লাখ ডোজ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১০ দিনের মধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরও কিছু টিকা আমরা পাব। একটি চিঠিতে আমাদের এ তথ্য জানানো হয়েছে। সেটা হলো মডার্নার ৩০ লাখ ডোজ আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *