আসছে সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা

আসছে সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকাসহ একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। কোভ্যাক্সের আওতায় চীন থেকে আসছে এই টিকার চালান।

বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকাসহ ফ্লাইটটি উড়াল দিয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব তথ্য জানান। তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে।

এর আগে সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসবে। এর মধ্যে কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ, চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন উপহার হিসেবে দেবে আরো ১০ লাখ টিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *