আসামে জঙ্গি হামলায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু

আসামে জঙ্গি হামলায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসামের ডিমা হাসাও জেলায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির হানায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে উমরাঙ্গসো লঙ্কা রোডে দাঁড়িয়ে থাকা ৭টি কয়লাবাহী ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তার পর ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আসাম পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। মৃতরা ট্রাকের চালক-খালাসি। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছলেও তার আগে জঙ্গিরা চম্পট দেয়।

আসামের ডিমা হাসাও জেলাকে পৃথক রাজ্য করার দাবিতে বেশ কয়েকবছর ধরে সরব ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি। ২০১৯ সালে জন্ম নেওয়া এই জঙ্গি সংগঠনটি কিছু প্রত্যন্ত এলাকায় কাজ চালাতো। মে মাসেই পুলিশি অভিযানে সংগঠনের কয়েকজন জঙ্গি নিহত হয়। পুলিশের অনুমান, ওই অপারেশনের জবাব দিতেই নিরীহ মানুষদের উপর হামলা চালাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *