আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিলো : বাবুনগরী

আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিলো : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুকে ‘অস্বাভাবিক’ আখ্যায়িত করে আদালতে পিবিআইয়ের পেশকৃত রিপোর্টকে মিথ্যে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। একইসঙ্গে প্রতিবেদনটি পুনরায় তদন্ত করার দাবি জানান তিনি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন- ‘পিবিআই যে রিপোর্ট দিয়েছে, তা বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি, এই প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের শেখানো বুলি। আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করবো। এই মিথ্যা রিপোর্টের ভিত্তিতে যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, এরপরও নতুন করে আমাকেসহ আরও বারোজনকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এই মামলা ডাহা মিথ্যে। এর কোন বাস্তবতা নেই।’

‘চট্টগ্রাম মেডিক্যালের ছাড়পত্র ও ঢাকা আসগর আলী হাসপাতালের ডেথ সার্টিফিকেটসহ নির্ভরযোগ্য তথ্য প্রমাণের আলোকে দেশ-বিদেশের সকলের নিকট প্রমাণিত হয়েছে শাহ আহমদ শফীর মৃত্যু আল্লাহ তায়া’লার হুকুমে স্বাভাবিক ছিলো। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ আল্লাহ ইচ্ছায় তিনি মহান রবের ডাকে সাড়া দেন।’

বাবুনগরী বলেন, আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর তার বড় ছেলে মাওলানা ইউসুফ ব্যাখ্যামূলক বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তার বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছিলেন। এরপরও আল্লামা আহমদ শফী (রহ.) এর মৃত্যুর প্রায় দুই মাস পর দেশের শীর্ষ ওলামায়ে কেরামের নামে মামলা দায়ের হওয়াতেই বুঝা যায় এই মামলা কতটা হাস্যকর ও ভিত্তিহীন।

পুনরায় এ প্রতিবেদনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *