ইউনিসেফকে সৌদি আরবের ৪৬ মিলিয়ন ডলার সহায়তা

ইউনিসেফকে সৌদি আরবের ৪৬ মিলিয়ন ডলার সহায়তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে ৪৬ মিলিয়ন ডলারের সাতটি প্রজেক্টে চুক্তি স্বাক্ষর করেছে সৌদির আরব।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ইউনিসেফের সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসআর)। একটি ভিডিও কলের মাধ্যমে চুক্তি স্বাক্ষর করেন কেএস রিলিফের জেনারেল সুপারভাইজার ড. আবদুল্লাহ আল রাবিয়াহ ও ইউনিসেফের উপসাগরীয় অঞ্চলের প্রতিনিধি ইলতায়েব আদাম।

আল রাবিয়াহ বলেন, ‘চুক্তির মাধ্যমে ইয়েমেনের প্রায় ১৭ মিলিয়ন মানুষকে সহায়তা করা হবে।’ করোনা মহামারিতে ইয়েমেনের শিশুদের জন্য অনলাইনে নিরাপদ শিক্ষা নিশ্চিত করা, শিশুদের নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনা ও কভিড-১৯ এর সংকট মোকাবেলায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা করা হবে।

তা ছাড়া শিশু ও পরিবারের মনস্তাত্ত্বিক সমর্থন ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ইয়েমেনের শিশুদের জন্য স্কুল প্রস্তুতি, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধিতে সহায়তা চুক্তিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে জানায় সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।

ইয়েমেনের শিক্ষা মন্ত্রণালয় ও ২০টি আঞ্চলিক প্রতিষ্ঠানের সহায়তায় পুরো প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা ও জাতিসংঘের মাধ্যমে ইয়েমেনের আদান, লাহজ, আবিয়ান, তায়েজ, সকোটরা অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে করোনাকালে নানা ধরনের স্বাস্থ্যসেবা দেয় কেএস রিলিফ।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *