ইমরান সরকারকে যারা সমর্থন করে তারা কালপ্রিট : পাক জমিয়ত

ইমরান সরকারকে যারা সমর্থন করে তারা কালপ্রিট : পাক জমিয়ত

ইমরান সরকারকে যারা সমর্থন করে তারা কালপ্রিট : পাক জমিয়ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ‘অবৈধ ও অযোগ্য’ ঘোষণা করে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, ইমরান সরকারকে যারা সমর্থন করে তারা কালপ্রিট (অপরাধী)।

মাওলানা ফজলুর রহমান জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলুর (জুই-ফ) সভাপতি। তার দল ১১ দলীয় জোট পিডিএমভুক্ত। জিও নিউজ জানায়, তিনি তংক নামক স্থানে তার দলের কর্মী সমাবেশে বক্তৃতা করছিলেন।

ফজলুর রহমান বলেন, দেশ এখন যত সমস্যায় পড়েছে, তার মূলে ইমরান সরকার। প্রতারণার ফসল এ সরকার ২০১৮ সালে ক্ষমতায় বসে স্বেচ্ছাচার করছে। তাই তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা ৩১ জানুয়ারির মধ্যে সরকারকে পদত্যাগ করে চলে যেতে বলছি। না গেলে লংমার্চ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *