ইরাকে কোরআনে হাফেজা হলেন ৯০ বছরের বৃদ্ধা!

ইরাকে কোরআনে হাফেজা হলেন ৯০ বছরের বৃদ্ধা!

পাথেয় রিপোর্ট : ইরাকে ৯০ বছর বয়সী হামাদিয়া জায়ায মুসা নামের এক বৃদ্ধা কোরআনে হাফেজা হয়েছেন! জানা যায়, ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন হামাদিয়া। বর্তমানে তিনি ঠিকমতো চোখে দেখতে পান না চলাফেরা করতে সহযোগী লাগে তার। আর এ বয়সে তিনি পবিত্র কোরআন মুখস্ত করে বিশ্বে তাক লাগিয়ে গড়লেন বিশ্বরেকর্ড।

একটি আরবীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে হামাদিয়া কোরআন হেফজ করতে সক্ষম হন। ইরাকের ইমাম হুসাইন রা. সমাধিস্থলে চালু হওয়া এক কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত যেতেন হামাদিয়া। তিনি এ প্রশিক্ষণ প্রকল্পের একজন একনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। নিয়মিত অধ্যয়নের ফলে তিনি ৯০ বছর বয়সে কোরআনে হাফেজা হওয়ার অনন্য রেকর্ড করেন।

জানা গেছে, ওই প্রকল্পের অধীনে ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ এখন পর্যন্ত কোরআনে হাফেজ হয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই বেশ বয়স্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *