পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রবিবার (১৩ জুন) অনুষ্ঠিত গণভোটে জোট সরকারের জয়ের মাধ্যমে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নাফতালি বেনেট। এর মাধ্যমে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান ঘটল।
ইসরায়েলের সংসদ “নেসেট” এর ৬০ সদস্য জোট সরকারের পক্ষে, ৫৯ সদস্য জোটের বিপরীতে এবং একজন সদস্যের অনুপস্থিতে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী বেনেট আটদলীয় জোট সরকারের হয়ে ক্ষমতার প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে জোটের স্থপতি লাপিদের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।


