পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় তিন মাস ধরে চালানো এই হামলায় নিহত হয়েছেন প্রায় ২২ হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের দাবি ক্রমেই জোরালো হলেও ইসরায়েল বলেছে, গাজায় যুদ্ধ চলবে ২০২৪ সাল জুড়ে। এ লক্ষ্যে তারা প্রস্তুতিও নিচ্ছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


